অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউয়ে বিলম্ব হতে পারে

১৭ মার্চ, ২০২০ ০১:০৬  
গুগল প্লে স্টোরে অ্যাপ আপলোড বা আপডেটের পর সেটি রিভিউ করার ক্ষেত্রে পূর্বের সময়ের চেয়ে অধিক সময় লাগতে পারে। করোনাভাইরাসের কারণে কাজের শিডিউল সমন্বয়ের ফলে এটি হতে পারে বলে ডেভেলপারদের এই তথ্য জানিয়ে দিয়েছে গুগল। খবর এনগ্যাজেট। এক বিবৃতিতে প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, প্লে স্টোর অ্যাপ রিভিউয়ে ৭ দিন কিংবা তারও বেশি সময় লাগতে পারে। এটি নতুন অ্যাপ সাবমিশন কিংবা ম্যানুয়াল রিভিউ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। গত সপ্তাহে গুগল তাদের উত্তর আমেরিকান কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশনা দিয়েছে। অন্যান্য কোম্পানিগুলোও একই ধরণের পদক্ষেপ নেয়ার ফলে, ব্যবসায়ে কিছুটা প্রতিবন্ধকতা আসতে পারে। আর কাজের শিডিউল সমন্বয়ের ফলে এক্ষেত্রে গ্রাহক সেবা দেয়া বিলম্ব হওয়া অস্বাভাবিক নয়। ডিবিটেক/বিএমটি